প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবদাস' উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হলো টেলিছবি 'আবারো দেবদাস'। এতে দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীর চরিত্রকে দীপ, পারুল ও চাঁদনী নামে উপস্থাপন করা হয়েছে।
এ চরিত্রগুলোয় অভিনয় করেছেন আরফান নিশো, মিথিলা ও জান্নাতুল ফেরদৌস পিয়া। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইভানা, নিলয় প্রমুখ। সম্প্রতি জিরাবোতে টেলিছবিটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
পরিচালক ইমরাউল রাফাত বলেন, 'দেবদাস' উপন্যাসের ছায়া অবলম্বনে এটি নির্মিত হলেও সমসাময়িক দর্শকদের কথা চিন্তা করে কাহিনী ও চরিত্রে খানিকটা বদল আনা হয়েছে।
ইআর





