বাংলা চলচ্চিত্রকে বিশ্ব বাজারে তুলে ধরতে প্রথমবারের মত নিউইয়র্কে বসতে যাচ্ছে বিএনএস লজিস্টিক বাংলাদেশ 'বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৫'।

আগামী ১৭ এপ্রিল আমেরিকার নিউইয়র্কের কোল্ডেন সেন্টারে অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।

জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষ্ঠানের আয়োজক বিএনএস লজিস্টিক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আহমেদ শিমুল।

সালাহউদ্দিন আহমেদ শিমুল বলেন, প্রযুক্তিনির্ভর এইযুগে বাংলা সিনেমা একদিন বিশ্ব দরবারে নিজের স্থান দখল করে নেবে। শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সেই বিশ্বাস ও প্রেরণা যোগাতেই আমাদের এই আয়োজন।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জুরি বোর্ডের নেতৃত্বে থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত  পরিচালক মহিউদ্দিন ফারুক।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন ভারসেন্টাইন মিডিয়া গ্রুপের স্বত্বাধিকারী   মো. আদনান, মহিউদ্দিন ফারুক (পরিচালক), গ্লোবাল বিজনেস কমিউনিকেশনের ডাইরেক্টর মো. মনির ও বিএনএস লজিস্টিকের সদস্য-আজগর হোসেন বাবু, চিত্রনায়িকা নতুন প্রমুখ।

ইতোমধ্যে ২০১৪-১৫ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে থেকে প্রাথমিকভাবে ১৮টি সিনেমা থেকে ২৫টি বিভাগে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

 

এমআইএস।