ভারতের কলকাতার জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জীর বাড়িতে চুরি হয়েছে। কলকাতার পণ্ডিতিয়া রোডে রচনা'র বাড়িতে চুরি হয়।
এ ঘটনায় ২ লক্ষ টাকা নগদ ও ৮ লক্ষ টাকার সোনার গয়না চুরির অভিযোগ করা হয়েছে।চুরির জন্য সন্দেহ করা হচ্ছে বাড়ির পরিচারিকার দিকে। বর্ধমানের বাসিন্দা পরিচারিকা এখন পলাতক।
পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনাটি ঘটে কাল রাত ৮টার দিকে। সেই সময় রচনা ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর রাত ১টার দিকে লেক থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় কোন প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে। সূত্র: এবিপি আনন্দ।
ইআর





