সাইমন-ববি অভিনীত ‘স্বপ্নছোঁয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মুনির রেজা। চিত্রগ্রহণ মজিবুল হক ভুঁইয়া ও সংগীত আহমেদ হুমায়ুন। ছবিতে আরও অভিনয় করেছেন তানভির, প্রবীরমিত্র, রেবেকা, কাজী হায়াৎ, রফিক প্রামাণিক, ফাল্গুন, নিপা, রাহুল রাজু, জিয়া ভিমরুল ও মিশা।

মুক্তি উপলক্ষে অনলাইনে ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

জেআই