মারা গেছেন ভারতীয় জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার ( ১৮ নভেম্বর ) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনেত্রীর ছেলে হোসাং গোভিল তাবাসসুম।
হোসাং গোভিল বলেন, শুক্রবার রাতে ৮.৪০ মিনিটের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানের শুটিং করেছেন তিনি। এমনকি পরের সপ্তাহে অভিনেত্রীর শুটিং করার কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে।
পঞ্চাশের দশকে ইন্ডাস্ট্রিতে ‘বেবি তাবাসসুম’ নামেই বেশ পরিচিত ছিলেন তাবাসসুম গোভিল।এরপরে ‘মেরা সুহাগ’ ( ১৯৪৭ ), ‘মঞ্জধর’( ১৯৪৭ ) এবং ‘বারী বেহেন’( ১৯৪৯ )এর মতো আরও অনেক ছবিতে কাজ করেছিলেন তিনি। এছাড়া তাবাসসুম ‘সারগাম’, ‘সংগ্রাম’, ‘দিদার’ এবং ‘বৈজু বাওরা’ এর মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার ও মধুবালা অভিনীত ঐতিহাসিক মহাকাব্য ‘মুঘল-ই-আজম’-এ তিনি অভিনয় করেছিলেন।
এবিএস





