‘রাজাবাবু’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন ‘বদিউল আলম খোকন’। এর আগে একই পরিচালকের ‘রাজা হ্যান্ডসাম’ নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব।

পরিচালক সূত্রে জানা যায়, আগামী ২২ নভেম্বর ‘রাজাবাবু’ ছবিটির শুটিং শুরু হবে। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নতুন কাউকে। কে থাকছে যেটা আপাতত আকর্ষণ হিসেবেই রেখেছেন ছবিটির পরিচালক। আরো জানা যায়, ছবিটির বেশীরভাগ দৃশ্যায়ন হবে দেশের বাইরে।

বর্তমানে শাকিব ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিতে কাজ করছেন। এছাড়াও আগামী মাসে শাকিবের ‘মেন্ডাল’ ছবির শুটিং শুরু হবে।

জেআই