হ্যারি পটার সিরিজ দিয়ে দুনিয়া মাতানো হলিউডের আকর্ষণীয় ও প্রতিভাবান অভিনেত্রী এমা ওয়াটসনের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই।
তবে এই অভিনেত্রীকে এবার তার নতুন সিনেমায় গান গাইতেও দেখা যাবে। এমা ওয়াটসন তার নতুন সিনেমা ‘বিউটি অ্যান্ড বিস্ট’ এ গান গাইবেন।
তবে অভিনয়ে দারুণ পারদর্শী এই অভিনেত্রী গান গাওয়া নিয়ে প্রচন্ড আতঙ্কে রয়েছেন।
এই অভিনেত্রী বলেন, আমি এর আগে কোন সিনেমায় গান গাইনি। আমার মনে হয় সবাই আমার এই ভিন্নভাবে উপস্থিত হওয়াকে ভালোভাবেই নেবেন। এটা সত্যি আমার জন্য বড় এক চ্যালেঞ্জ।
ইআর





