জনপ্রিয় মডেল-উপস্থাপিকা নুসরাত ফারিয়া এবার বিরতি নিচ্ছেন উপস্থাপনা থেকে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন এই উপস্থাপিকা।
তার এই নতুন সিদ্ধান্তের ব্যাপারে বললেন,''উপস্থাপনা থেকে আমি একটা বড় বিরতি নিতে যাচ্ছি। এজন্য আরটিভির লেট নাইট কফি, লাইভ স্টুডিওসহ বেশকিছু নিয়মিত অনুষ্ঠানে আমি আর থাকছি না।"
তিনি আরো বলেন, "এখন আমি উপস্থাপনার বদলে অভিনয়ে মনোযোগ দিতে চাই। অভিনয়ের ব্যাপারে বেশকিছু ভালো প্রস্তাব আমার কাছে আছে। সেগুলো নিয়ে এখন ভাবছি। পাশাপাশি নিজের পড়াশুনার দিকে মনোযোগী হবো এখন।''
কথা প্রসঙ্গে নুসরাত ফারিয়া আরো জানালেন রেদওয়ান রনি পরিচালিত ''মরীচিকা'' ছবিটিতে কাজ করবেন না তিনি। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়ার বক্তব্য '' ছবিটির পরিচালক ছবিটি শুরুর ঘোষণা দেওয়ার পরও সেভাবে ছবিটির কাজ এগোয়নি। বার বার সিডিউল পেছানোর জন্য এ ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখন না হলেও বড়পর্দায় অভিনয় করব। সেজন্য প্রস্তুতি নিচ্ছি।''
ইআর





