বাংলাদেশের কিছু মানুষ ফেসবুকে ‘হেল্প প্যালেস্টাইন ইন্ডিপেনডেন্টলি’ নামে একটি পেইজ তৈরি করেন। সম্প্রতি গাজায় ইসরাইলের নির্মম বোমা হামলায় বহু শিশু আহত ও নিহত হয়। আহত শিশুদের চিকিৎসা সহযোগিতার জন্য এই ফেসবুক পেইজটি তৈরি করেছেন তারা। নিজেদের পুরানো বই বিক্রি করে তারা ওইসব নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন বলে জানান।

২১ জুলাই সন্ধ্যায় ঈদের জন্য নির্মিত একটি অনুষ্ঠানে যোগ দেবার জন্য বেসরকারি একটি টিভি চ্যানেলে উপস্থিত হন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। সেখানে অনন্ত এই উদ্যোগের কথা শুনে সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকার চেক তুলে দেন ‘হেল্প প্যালেস্টাইন ইন্ডিপেনডেন্টলি’ পেইজ কর্তৃপক্ষের হাতে।

এ বিষয়ে জলিল বলেন, ‘ফিলিস্তিনের এই হামলার মর্মান্তিক সব মৃত্যুর দৃশ্য চোখে ভেসে ওঠে। এমন দৃশ্য আর দেখতে চাই না।’

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই