রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ। আবার একই মেয়ের প্রেমে পড়ে শাকিব ও জায়েদ। ত্রিভূজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক।

এমনই কাহিনী নিয়ে পরিচালক বুলবুল বিশ্বাস ‘রাজনীতি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আর সেই ত্রিভূজ প্রেমের গল্পের নায়িকা হিসেবে অভিনয় করবেন পিয়া বিপাশা। গেল ৮ জুন পিয়া নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

বুলবুল বিশ্বাস বললেন, ‘আমি অনেক দিন ধরে আমার ছবিতে একজন নতুন মুখ খুঁজে আসছি। নতুন কাউকে এ ছবিতে নেওয়ার চেষ্টা করছি। তবে অব শেষে রাজনীতি করার জন্য পিয়া বিপাশাকে চুক্তিবদ্ধ করলাম। আশা করছি শাকিবের সাথে পিয়ার জুটি দর্শকরা গ্রহণ করবেন।’

উল্লেখ্য, পিয়া বিপাশার প্রথম চলচ্চিত্র ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ বর্তমানে এডিটিং ও ডাবিং শেষে সেন্সরে যাওয়ার প্রতীক্ষায় রয়েছে।

ইআর