নবীণ নির্মাতা শামীম আহমেদ রনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মেন্টাল’। ছবিটিতে প্রসেনজিত কথায় একটি গানের সুর করেছেন কলকাতার ডাব্বু। ‘উড়েছে ধুলো পুড়ে গেছে ঘুম’ শিরোনামের গানটি আজকে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ ডাব্বুর রেকর্ডিং স্টুডিওতে শুনেন। শুনে তিনি গানটির অনেক প্রশংসা করেছেন। এমনটিই জানালেন কলকাতার এই সঙ্গীত পরিচালক। 

ডাব্বু  জানান, জিৎ গানটি শুনে অনেক মুগ্ধ হয়েছেন। তিনি শাকিব খান ও মেন্টাল ছবির জন্য শুভকামনা জানান।

ছবিটির প্রযোজক পারভেজ চৌধুরী জানিয়েছেন ছবিটির প্রচারণার জন্য একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওটি সকল চ্যানেলে চালানো হবে।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান, আঁচল, পড়শী। এইছাড়া তিশাও ছবিটিতে চুক্তিবদ্ধ হবার কথা রয়েছে। আগামী ২৪শে নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

জেআই