মিডিয়ায় তানজিন তিশার যাত্রা ২০১২ সালে। অমিতাভ রেজার নির্দেশনায় রবি’র বিজ্ঞাপনের নজর কেড়েছিলেন। তারপর হঠাৎ করেই নাটকে ব্যস্ততা বাড়লে বিজ্ঞাপনে কাজ কমিয়ে দেন। সম্প্রতি ফের নিয়মিত বিজ্ঞাপন করছেন তিনি। ভারতের একটি বিজ্ঞাপনে মডেলিং করছেন।

বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিতে পরশু ভারতে উড়াল দেবেন তিনি। সপ্তাহজুড়ে দেশটির বিভিন্ন লোকেশনে শুটিং করবেন। একই সঙ্গে রাঙাপরী নিম ফেসওয়াশের বিজ্ঞাপনেও কাজ করবেন তিনি। বিজ্ঞাপন দুটি নির্মাণ করছেন কলকাতার একজন নির্মাতা।

তানজিন তিশা জানালেন, রাঙাপরীর বডি লোশনসহ বেশ কটি প্রোডাক্টে কাজ করেছি আমি। সেই সূত্রেই আবারও কাজ করা। ভারতীয় মেহেদীটি বাংলাদেশেও লাঞ্চিং করবে শিগগিরিই। আর ঈদের আগেই বিজ্ঞাপনটি বাংলাদেশী চ্যানেলে প্রচার শুরু হবে।’

২৬ এপ্রিলের মধ্যে শুটিং শেষ করে দেশে ফিরবেন তিনি। এনটিভির জন্য মা দিবসের একটি নাটকে অভিনয় করবেন তিনি। পাশাপাশি সিনেমার জন্যও নিজেকে প্রস্তুত করছেন। জানালেন, নাটক কম করছি এখন। ফিল্ম নিয়ে চিন্তা করছি। অফারের অপেক্ষায় আছি। ভালো অফার পেলে কাজ করবো। তবে হুট করে কোন ফিল্ম করবো।’

উল্লেখ্য, সম্প্রতি ফজলি ম্যাঙ্গো জুসের একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। তার সঙ্গে আছে মিশু সাব্বির।

এমই