বলিউড কিংবদন্তি অমিতাভ এখন ডিজাইনার!কি অবাক হচ্ছেন তাই না ।তিনি নিজে টুইট করে এমনটি জানালেন।অমিতাভ টুইট করেন, ‘নতুন ২০০০ টাকার নোট পিঙ্ক রঙের। পিঙ্ক এফেক্ট!’ বিশেষজ্ঞদের মতে, অমিতাভ এ কথা লিখেছেন নেহাতই মজা করে।
ভারতীয় প্রধানমন্ত্রীর নয়া ঘোষণায় মঙ্গলবার মধ্য রাত থেকে বাজারে অচল হয়ে গিয়েছে ৫০০ এবং ১০০০ টাকার নোট।সেই হিসাবে ব্যাঙ্ক এবং পোস্ট অফিস থেকে দেওয়া হবে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট। সেই নতুন নোটের রং পিঙ্ক।
অমিতাভের সাম্প্রতিক ছবি ‘পিঙ্ক’ সাড়া ফেলেছিল বিনোদন মহলে। মহিলাদের সম্মানরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ছিল ছবির বিষয়। অমিতাভের টুইটে বি-টাউনের একটা অংশ মনে করছেন, ‘পিঙ্ক’-এর সাফল্য পরোক্ষে কোথাও ২০০০ টাকার নতুন নোটের ডিজাইনকে প্রভাবিত করেছে বলেই বোঝাতে চেয়েছএন বিগ বি। আবার কারও মতে, এ নিছকই শাহেনশার রসবোধ!
নাজিব





