শিশুদের নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম আমরা করব জয়।                    
চলচ্চিত্রটি পরিচালনা করছেন আহসান সারোয়ার ও চিত্রগ্রহন করছেন কামাল হাসান রুবেল। চলচ্চিত্রটির বিভিন্ন গানের সুর ও সংগীত পরিচালনা করছেন দেশ বরেণ্য সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট।
চলচ্চিত্রটির পটভুমিতে দেখা যাবে, এক বন্ধুর রেডিওতে গল্প বলাকে কেন্দ্র করে বাকিদের মনে নানা প্রশ্নের কৌতুহল। আর এই কৌতুহল থেকে যাত্রা ভয়ংকর ও নিষিদ্ধ জমিদার বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর নানা রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। তারা ক্রমশ বুঝতে পারে ত্রিমাত্রিক কিছুর উপস্থিতি যা তাদের শেষ করে দিতে চায়। তারা বুঝতে পারে গল্পের চেয়েও ভয়ংকর এই বাড়ি থেকে বেঁচে বের হওয়া সম্ভব নয়।
চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ব্ল্যাক শাইন প্রোডাকশন হাউস-এর ব্যানারে। ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশানে এর শুটিং চলছে। চলচ্চিত্রটিতে তেমন প্রখ্যাত কোন শিল্পী না থাকলেও যেসব শিশুশিল্পীরা অভিনয় করছেন তারা প্রত্যেকই অভিনয়ে সিদ্ধহস্ত।
যেসব শিশুশিল্পী ভয়ের ছবিটিতে অভিনয় করেছেন তারা হলেন তাজবিহ্,আহসান সাদাফ, আকিক অর্নব, নিপা। মূলত এই চারজন শিশুশিল্পীই আমরা করবো জয় ছবিটির গল্পকে এগিয়ে নিয়ে যাবে দর্শকের বিনোদনের জন্য।
পরিচালক জানান, এ বছরই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। আর সে কারণেই ছবিটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]