দীর্ঘ সময় পর একটি ফোক ফিউশন অ্যালবাম নিয়ে ভক্ত-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন তিনি। সুরকার রাজেশের সুরে আসছে ঈদের অন্যতম বড় অ্যালবাম হিসেবে প্রকাশ পাচ্ছে এটি। সংগীতার ব্যানারে এরই মধ্যে এ অ্যালবামের কাজ অনেকটা শেষ হয়েছে।

এর আগে রাজেশের সুরে মমতাজ ও বিউটির একটি দ্বৈত ফোক অ্যালবাম প্রকাশ হয়েছিল। জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতেও মমতাজের জন্য দুটি গানের সুর করেছিলেন রাজেশ। তবে এবারই প্রথমবারের মতো মমতাজের পূর্ণ একক অ্যালবাম করছেন তিনি। প্রায় সব গানেরই সুর করে ফেলেছেন ইতিমধ্যে।

মমতাজের এই নতুন একক অ্যালবামে গান লিখেছেন প্রদীপ সাহা, ফয়সাল রাব্বিকীন, এ মিজান ও মাহবুব মহসীন। অ্যালবামটির ধরন সম্পর্কে রাজেশ বলেন, মমতাজ আপা আগেও আমার সুরে গান গেয়েছেন। সেগুলো ছিল বেশির ভাগই ফোক গান। তবে এবার আমি পুরোপুরি ফোক করছি না। তার কণ্ঠ অনুযায়ী মডার্ন ফোক ফিউশন কিছু গান করার চেষ্টা করছি। গানগুলো তিনি পছন্দও করেছেন। শিগগিরই রেকর্ডিংয়ে বসে যাবো আমরা।

এ প্রসঙ্গে মমতাজ বলেন, রাজেশের সুর আমার কাছে অনেক ভাল লাগে। তার সঙ্গে অতীতেও কিছু কাজ করা হয়েছে। একটা অন্যরকম দরদ খুঁজে পাওয়া যায় রাজেশের গানে।

ঢাকা, টাইমনিউজবিডি.কম, জেআই