অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিশিয়ালি যোগ দিলেন হলিউড সুন্দরী সেলিব্রেটি ও অভিনেত্রী সালমা হায়েক। এতোদিন যাবত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুককে এড়িয়ে চলেছেন।

ফেসবুক থেকে নিজেকে দূরে রাখার কারণ সম্পর্কে সালমা হায়েক জানান, ''আমি একজন অবাধ্য মানুষ, প্রচল ধারণার সাথে গা ভাসিয়ে দেই না। আমি মনে করি, প্রত্যেকে আমার সাথেই আছে, শুধুমাত্র কলিং,টেক্সটিংয়ের মধ্যে মানুষ সীমাবদ্ধ নয়।"

তিনি আরো বলেন, "যখন আমি আপনার সাথে, তখন সত্যি সত্যিই আমি আপনার সাথে। আমি প্রায়শই দেখি শুধুমাত্র স্যোশাল মিডিয়ার জন্য মানুষ বর্তমানে থাকে না।''

তবে ফেসবুক যে সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা ও মানুষের মাঝে যোগাযোগের অন্যতম মাধ্যমে তা তিনি স্বীকার করেছেন।

ইআর