করিনা কপূর এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে এখন দেখতে কেমন? কবে মা হচ্ছেন তিনি? এই নিয়ে কৌতুহলের শেষ নেই কারিনা ভক্তদের মাঝে।
এদিকে, করিনা কপূরের মা হওয়ার খবরে বলিউড মহলে খুশির জোয়ার উঠে। ছেলে হবে না মেয়ে, সেই নিয়ে চলেছে বিস্তর জল্পনা। হইচই সর্বত্র।
প্রথম থেকেই সোশ্যাল মিডিয়া, ফ্যাশন শো— সব জায়গাতেই নিজের ‘বেবি বাম্প’ শো অফ করেছেন। বর্তমানে করিনা সাত মাসের অন্তঃসত্ত্বা। আর এই অবস্থায়ও তাঁকে দেখতে লাগছে অসাধারণ।
অন্তঃসত্ত্বা হওয়ার দরুণ তিনি বর্তমানে কেবল ম্যাক্সি ড্রেসই পরছেন। তবে এখন আর সেইরকমভবে হাই হিল বা স্টিলেটো একেবারেই পরছেন না।
কিন্তু তাতেও তাঁকে দেখতে লাগছে খুবই কিউট। কিন্তু করিনাকে দেখতে লাগছে একেবারেই আলাদা। ডিসেম্বরেই করিনা মা হবেন বলে জানা গেছে। এখন শুধু অপেক্ষার দিন গোনা শুরু।
এসএম





