বিজ্ঞাপন ছাড়াও আকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে ‘প্রেমিক ১৯৮২’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১৯ সালে মুক্তি পায় ফজলুর রহমান বাবু, মৌটুসি বিশ্বাস অভিনীত ‘কাদের আইসক্রিম’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি এনে দেয় লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্মাননা।
মুনতাসির আকিব বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত অনেক গল্প এক্সপ্লোর করা হয়নি, একসময়ের ভিন্নধারার গল্পই এখন মূলধারায় রূপ নিয়েছে, গল্প বলার প্যাটার্ন পালটেছে আপাদমস্তক, তাই আমার মনে হয় নতুন প্রজন্মের শিক্ষিত এবং রুচিশীল পরিচালকদের এগিয়ে আসতে হবে, এখন সময়টা গল্পের।
চলচ্চিত্র নির্মাণ নিয়ে এই নির্মাতা জানান, ২০২৩ সালে সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছি। স্ক্রিপ্টসহ চিত্রনাট্য শেষ হয়ে গিয়েছে, ডিসেম্বর থেকে চলবে প্রি-প্রোডাকশনের কাজ।
আকিব দেশের একটি শীর্ষস্থানীয় কোম্পানিতে ক্রিয়েটিভ উইংসে কাজ করার পর ফিল্ম নিয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করে ২০১৮ সালে ফিল্ম ম্যানিয়া নামে একটি অডিও-ভিউজুয়াল কোম্পানি প্রতিষ্ঠা করেন।স্বপ্নের সেই প্রতিষ্ঠান থেকেই নিয়োমিত নির্মাণ করে যাচ্ছেন বিজ্ঞাপন।বিগত ৫ বছরে শীর্ষ স্থানীয় দেশীও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন নির্মাণ করেছেন আকিব।
এন





