নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে নিজের চরিত্রেই অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা পড়শী। তার সঙ্গে জুটি বেঁধেছেন জোভান আহমেদ। এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে।

কাজটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক মহিদুল মহিম। বললেন, ‘এই নাটকে সংগীতশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ দীর্ঘদিন মনে রাখবে। জোভানসহ অন্যরাও খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আমাদের পুরো টিম খুব আশাবাদী।’

আজ রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

এমআই