বাংলা চলচ্চিত্র অঙ্গনে একটা সময় শোনা যাতে চিত্রনায়ক সাঞ্জু জনের সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা আঁচল।

ইন্ডাস্ট্রিতে বেশ ভালো রটে গিয়েছিলো তাদের প্রেমকাহিনী। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন।তবে সেই প্রেম নিয়ে দুজনের কেউই মুখ খুলেননি।

চলতি বছরের জানুয়ারিতে গায়ক সৈয়দ অমির ‘ও জান রে’ গানে মডেল হিসেবে দেখা যায় আঁচলকে। সেখানেই অমির সঙ্গে হৃদ্যতা ও প্রেমের শুরু।

হঠাৎ গুঞ্জন শোনা যায়, গায়ক অমিকেই বিয়ে করেছেন আঁচল। দুজনে মিলে বেশ ভালোই সংসার করছেন। সেসময় কোথাও মিলছিলো না আঁচলের খোঁজ।

স্বভাবতই মিডিয়াপাড়ার গসিপটি তখন আরও মজবুত হয়। অবশেষে সেই গুঞ্জনই সতি হতে যাচ্ছে।

সম্প্রতি অমিকে বিয়ে করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নায়িকা আঁচল। দেশের বেশ কিছু গণমাধ্যমের কাছে বিয়ের ব্যাপারে তিনি নিজেই তথ্য দিয়েছেন।

তবে অমির সঙ্গে প্রেম বা বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে আঁচল বলেন, ‘এখনও আমাদের বিয়ে হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চাই।’

গায়ক অমিও স্বীকার করেছেন আঁচলকে বিয়ের কথা। তিনি বলেন, ‘‘গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। তখন কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু।

উভয় পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দিন-ক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই জানাবো।’

এদিকে অমি জানান, বিয়ের পর হজ করার পরিকল্পনা নিয়েছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন।

আঁচল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।

তার মানে দাঁড়ায়, বিয়ে দিয়েই নায়িকা জীবনের ইতি টানতে চলেছেন চিত্রনায়িকা আঁচল।

এইচএন