চিত্রনায়িকা অপু নিজেই যেন এক চিত্রনাট্য। ফিল্মপাড়ার বাতাসে কখন 'শকিব-অপুর প্রেম নাটক' আবার কখন হঠাৎ 'হারিয়ে যাবার মঞ্চায়ন'। আলোচিত এই নায়িকা কে নিয়ে দেশের গনমাধ্যমে প্রকাশ পেতে থাকে একের পর এক গল্প। তবে সত্যতা মেলেনি যার কোন একটিরও। 

সম্প্রতি, বাতাসে কথা উঠে শাকিবকে না যশোরের এক আইটি এক্সপাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।অন্যদিকে শুনাযায় এই নায়িকার বর্তমান অবস্থান নাকি ভারতের শিলিগুড়ির এক হাসপাতালে । হয়েছেন সন্তানের মা । যার পিতা নাকি শাকিব খান।

কেউ বলছেন তারা বিয়েকরেছেন বছর দুই আগে।আবার কারো ভাষ্য ২০০৮ নাকি তারা ঘরপেতেছেন।ইন্ডাস্ট্রিতে  আরও অনেক কিছুই ছড়াচ্ছে এ জুটিকে নিয়ে। 

এ বিষয়ে শাকিব খানকে প্রশ্ন করা হলেও বিষয়টি বারবার এড়িয়ে গিয়ে গল্পকে আরো গভিরে নিয়েগেছেন।  
এদিকে অপু বিশ্বাসের হাতে থাকা বেশ কয়েকটি ছবির শুটিং শুরু করার পরই বন্ধ হয়ে পড়েছে। ফলে প্রযোজকদের লাখ লাখ টাকা লস গুনতে হচ্ছে।

এ নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না কেউ। না শিল্প সমিতি, প্রযোজক সমিতি না পরিচালক সমিতি। প্রশ্ন করলেই সবাই দায়সাড়া ভাব করে এড়িয়ে যাচ্ছেন।

চুক্তিভঙ্গের কারণে আদালতের শরণাপন্ন হবার কথা কেউ কেউ ভাবলেও সেই পথে হাঁটেনি কেউ। কিন্তু এই গল্পের শেষ দৃশ্যটা কি হবে তাদেখতে যে অপেক্ষা ছাড়া কিছু করার নাই সেটা স্পষ্ট।

নাজিব