প্রকাশ করা হল শিহাব শাহিন পরিচালিত নতুন চলচ্চিত্র "ছুঁয়ে দিলে মন"-র নতুন একটি গান।
"শূন্য থেকে আসে প্রেম" শিরোনামের গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। আর সাজিদ সরকারের সুর ও সংগীত আয়োজনে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা।
চলচ্চিত্রটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন নায়ক আরেফিন শুভ ও মম।

ইআর