গত বছরের শেষদিকে মুক্তি পাওয়া ‘ধুম-থ্রি’ ব্যবসা সফলের দিক দিয়ে বলিউডের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ইটিসি বলিউড বিজনেস অ্যাওয়ার্ড ২০১৩’ অনুষ্ঠানে এ রেকর্ড গড়ে ছবিটি। সংশ্লিষ্ট চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।
চতুর্থবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ‘ধুম থ্রি’ই পায় এবারের আয়োজনের বেশিরভাগ পুরস্কার।
২০১৩ সালে বেশ কয়েকটি চলচ্চিত্র ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। আরও পাঁচটি চলচ্চিত্র ছাড়ায় ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড।
গত বছর বলিউডে সর্বোচ্চ আয়ের অভিনেতা- আমির খান, ছবি ধুম থ্রি।
সর্বোচ্চ আয়ের অভিনেত্রী- দীপিকা পাডুকোন, তার ছবি রামলীলা। সর্বোচ্চ একদিনের আয়; ধুম থ্রি। বছরের শ্রেষ্ঠ আয়- ধুম থ্রি। বর্ষসেরা আয়ের পরিচালক- বিজয় কৃষ্ণ আচার্য, ধুম থ্রি। বর্ষসেরা প্রযোজক আদিত্য চোপড়া- ধুম থ্রি।
মার্কেটিংয়ে আন্তর্জাতিক উৎকর্ষ: যশরাজ ফিল্মস। মোস্ট পপুলার ট্রেলার; ধুম থ্রি। সোস্যাল কিং অফ ২০১৩ : সালমান খান। সোস্যাল কুইন অফ ২০১৩: দীপিকা পাডুকোন।
সর্বোচ্চ আয়ের অভিনেতা (নবাগত): ধানুষ, রানঝে। সর্বোচ্চ আয়ের অভিনেত্রী (নবাগত): পল্লবী শার্দা, বেশরম। সর্বোচ্চ আয়ের পরিচালক (নবাগত): কান্নান আয়ার, এক থি ডায়ান। বক্স অফিস সারপ্রাইজ অফ দ্য ইয়ার: আশিকি টু ও গ্র্যান্ড মাস্তি। বর্ষসেরা অল্প বাজেটের ব্যবসা সফল ছবি: বিএ পাশ।
বর্ষসেরা সঙ্গীত পরিচালক: প্রীতম। বর্ষসেরা গান: তুম হি হো, আশিকি টু। বর্ষসেরা মিউজিক কোম্পানি: টি-সিরিজ।