আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাজতেই চলেছে ৮৭তম অস্কারের ঘণ্টা। এ নিয়ে সারাবিশ্বের দর্শকসহ কলাকুশলীদের জল্পনা-কল্পনার শেষ নেই।
এর মধ্যে অস্কারে কি পরবেন, কি বলবেন এ নিয়েই হয়ত ঘুম হচ্ছে না মনোনয়নপ্রাপ্তদের।
টাইমস অব ইন্ডিয়া জানায়, অস্কারের রেড কার্পেটে নিজের প্রিয় জিন্স ও টি-শার্টে হাজির হওয়ার খুব শখ ‘গন গার্ল’ খ্যাত রোজমুন্ড পাইকের। তিনি বলেন, ‘সবচেয়ে সুন্দর পোশাক সেটাই— যা পরে নিজেকে সামলানো যায় এবং জিন্স ও টি-শার্ট পরেই আমি সবচেয়ে বেশী আরামবোধ করি।’
তবে নিশ্চিতভাবে বলা যায়, রোজমুন্ড জিন্স-টি শার্ট নয়, এক্সক্লুসিভ কিছু পরবেন। কারণ সব তারকারা এমন কিছু পরে থাকেন অস্কার আসরে।
এএইচ





