‘পদ্মশ্রী’ খেতাব নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেতা সাইফ আলী খান। এদিকে এ বিব্রত পরিস্থিতিতে স্ত্রী কারিনা পাশে দাঁড়িয়েছেন এ অভিনেতার। সাইফের পদ্মশ্রী নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

ভারতের সম্মনী ব্যক্তিদের প্রদান করা হয় এ খেতাব। সেখানে সাইফের মতো একজন বিতর্কিত কেন এ খেতাব পেয়েছেন এ নিয়ে প্রশ্ন তুলেছে একটি মহল। এ জন্য তার খেতাব ফিরিয়ে নেওয়ারও আবেদন জানান তারা।

সাইফের ‘পদ্মশ্রী’ নিয়ে বিতর্ক প্রশ্নের মুখে কেন্দ্র সরকারও সাইফের পদ্ম সম্মান ফিরিয়ে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনাও করছিল। সে বিষয়েই করিনা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পদ্মশ্রী একটি জাতীয় সম্মান। এ ধরনের সম্মান দেওয়ার আগে নিশ্চয়ই সাইফের সম্বন্ধে ভালোমতো খোঁজ নিয়েই দেওয়া হয়েছিল।এ নিয়ে সাইফের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। তবে আমার বিশ্বাস এ সম্মান ফিরিয়ে দিতে সাইফ কোনো আপত্তি করবেন না।’

২০১০ সালে এই সম্মানে সম্মানিত করা হয়েছিল বলিউডের এই তারকাকে। কিন্তু সাইফ আলী খান একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত। তাই কোন ভিত্তিতে সাইফকে পদ্মশ্রী পুরষ্কার দেওয়া হলো? সম্প্রতি ‘রাইট টু ইনফরমেশন অ্যাক্ট’ অনুযায়ী এমনই প্রশ্ন তুলে, সাইফের ‘পদ্মশ্রী’ পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছেন সুভাষ আগরওয়াল নামে এক ব্যক্তি।

এর আগে বলিউডের ছোট নবাব খ্যাত এ তারকা মুম্বাইয়ের তাজমহল হোটেলের এক অতিথির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় আইনি জটিলতায় পড়েছিলেন। তাকে ইন্ডিয়ান প্যানেল কোর্টের ৩২৫ (লাঞ্ছনা) এবং ৩৪ (সাধারণ কারণ) ধারায় গ্রেফতার করে পুলিশ। একজন প্রবাসী ব্যবসায়ীকে মারধর এবং গালিগালাজ করার কারণে গ্রেফতার করা হয়েছিল সাইফ আলী খানকে।

ইআর