টোটা জানালেন, স্ত্রীর ‘অস্বস্তি’র কথা ভেবেই সিনেমাটি করেননি। আনন্দবাজারের সাক্ষাৎকারে টোটা বলেন, ‘চরিত্রটা বেশ ভালোই ছিল। কিন্তু অফার ফিরিয়ে দিয়েছিলাম। কারণ, একটা শয্যাদৃশ্য ছিল। আমি পরিষ্কার বলেছিলাম, হলিউডের প্যাটার্নের শয্যাদৃশ্য থাকলে আমি অভিনয় করব না। আমাকে নিতে চাইলে ওই দৃশ্যটা বাদ দিন। আর না হলে আমাকে বাদ দিন।’

টলিউডের বাংলা সিনেমায়ও কখনো ঘনিষ্ঠ দৃশ্য করেননি টোটা। এর কারণও স্ত্রী। তিনি বলেন, ‘আমার স্ত্রী পছন্দ করেন না। তাই আমি (ঘনিষ্ঠ দৃশ্য) করি না। আমি যদিও জানি, এটা পেশাদারভাবে করা যায়, আর এখন তো নানা উপায় বেরিয়েছে। কিন্তু যেটা আমার অর্ধাঙ্গিনীর পছন্দ নয়, যা তাকে মনঃকষ্ট দেয়, সেটা আমি কেন করব?’

স্ত্রী শর্মিলীর সঙ্গে টোটা রায়চৌধুরী

এদিকে টোটা এখন ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারে। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে পুলিশ অফিসারের ভূমিকায় আছেন তিনি; আর সিনেমার নাম ভূমিকায় রয়েছেন জিৎ।

এমএম