আমাদের দেশের বাণিজ্যিক সিনেমাগুলো দেশের বাইরে খুব একটা মুক্তি দেয়া হয় না। হলেও হাতে গোনা দু একটি হলে চালানো হয়। কিন্তু প্রচুর প্রবাসী বাঙ্গালী আছেন যারা আমাদের দেশের ছবি দেখতে চান।
তাদের কথা বিবেচনা করে ‘স্বপ্ন যে তুই’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ছবিটি দেশের বাইরে মুক্তি দেবার উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমে মালয়েশিয়ায় ছবিটি মুক্তি পাবে।
ছবিটির পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, আমাদের বাহরাইন, দুবাই, মালয়েশিয়ার বেশ কয়েকজন পরিবেশকের সাথে কথা হয়েছে। এর মাঝে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ায় মুক্তি দেওয়া হবে। খুব শীঘ্রই ছবিটি জমা পড়বে মালয়েশিয়ান সেন্সরবোর্ডে। সেখান থেকে সেন্সর পেলেই সেখানকার প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে।
সোহেল বললেন, আমাদের দেশের ছবি বিদেশে নানা উৎসবে প্রদর্শিত হয়। কিন্তু আমাদের দেশের ছবি বাইরে পরিচিতি করাতে হলে বাণিজ্যিকভাবে প্রদর্শন করা দরকার। আমরা ইতোমধ্যে আমাদের প্রযোজনা সংস্থার একটি ওয়েব সাইট( http://www.empbd.com/) খুলেছি এই জন্য। এইছাড়া বর্তমানে ছবিটির সাবটাইটেলের কাজ চলছে।
উল্লেখ্য ইস্টার্ন মোশন পিকচার্স প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ২১শে নভেম্বর। আঁচল, ইমনের সাথে ছবিতে আরও থাকছেন মিরাক্কেলের আবু হেনা রনি, সজল, জামিল।
ছবিটি পরিবেশনা করছে সজিব ফিল্মস। কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া এবং অনলাইন পার্টনার।
জেআই





