সৌদি আরবের প্রায় ২৬ লাখ প্রবাসী প্রচণ্ড গরম, শীতের সঙ্গে যুদ্ধ করে পরিবারের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছে। সবল হচ্ছে দেশের অর্থনীতি। কিন্তু, আমাদের প্রবাসীদের প্রতি অবহেলা বাড়ছে। সঙ্গে যোগ হয়েছে অপমান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400046686.jpg[/img]
বেশ কয়েকবছর ধরে বাংলা স্যাটেলাইট চ্যানেলগুলোতে ধারাবাহিক, প্যাকেজ নাটকে বিনোদনের নামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের ফকিরনির পোলা কামলা, আনকালচার্ড, অসভ্য , গেঁয়ো ভূত হিসেবে তুলে ধরা হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400046605.jpg[/img]
গত সোমবার রাতে ৯ বাংলাদেশি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিয়াদে। এই হতভাগ্য মৃত ফকিরনির পোলারা (নাট্য নির্মাতাদের ভাষায়) দেশের জন্য অবদান রেখেছে। কিন্তু মোশাররফ করিমের মতো অভিনেতা যারা আমাদের ফকিরনির পোলা গালি দেয় তারা কি অবদান রেখেছে দেশের জন্য?
প্রবাসীদের হেয় করে নাটক নির্মাতা, অভিনেতাদের তীব্র ঘৃণা জানিয়ে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন অনলাইন ব্যবহারকারীরা। তারা এ নাটকে প্রবাসীদের হেয় করার ঘটনাকে বুদ্ধিবৃত্তিক নষ্টামি হিসেবে অভিহিত করে প্রবাসীদের পাশে দাড়িয়েছেন।
সাইফুর নামের একজন ফেসবুকে লিখেছেন, যারা প্রবাসীদের হেয় করে নাটক নির্মাণ করে এবং যারা হেয় করা চরিত্রে অভিনয় করে তাদের মতো বিকৃত মানসিকতাকারীদের প্রতি তীব্র ঘৃণা জানাই। প্রিয় প্রবাসী ভাইয়েরা আমরা তোমাদের পাশেই আছি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400046650.jpg[/img]
এন কবির লিখেছেন, আহমেদ আরিফ ভাইয়ের লেখাটার জন্য ধন্যবাদ, আমি ফেসবুকে অনেকবার এই বিষয়ে লিখেছিলাম। এখন মধ্যপ্রাচ্যের সঙ্গে মাঝে মাঝে যুক্তরাজ্য প্রবাসীদেরকেও হেয় প্রতিপন্ন করে নাটক বানানো হয়।
যুক্তরাজ্যে যাওয়া মানেই হোটেলে কিচেন জব করা!! এমনটাও দেখানো হয়েছে কয়েকটি নাটকে। আর মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো হয়, তাতো এক কথায় ভাষায় প্রকাশ করার মতো নয়, এর ভেতর দিয়ে মনে হয় মিডিয়া জগতের মানুষের ধর্মীয় এলার্জিটাও প্রকাশ হয়ে যায়।
তিনি আরো লিখেছেন, বাংলাদেশে মধ্যপ্রাচ্যের কোনো ভাল খবর প্রকাশ করা হয় না। শুধু কেউ যদি দুই এক ডজন বিয়ে করে সে খবরটাই প্রকাশ করা হয়। কিন্তু আরবে যে এখনো পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি মহানুভব, উদার, দানবীর, দয়ালু, ব্যক্তি আছেন, এসব প্রকাশ করলে মনে হয় বড্ড বেশি ক্ষতি হয়ে যাবে! আমাদের দেশের মানুষ মনে করে, ভারত মানেই ক্যাটরিনা, শাহরুখ, সালমান জাঁকজমক। এই সবগুলোর পিছনে ধর্মীয় এলার্জি আছে।
প্রবাসী নাজমুন নাহার লিখেছেন, আমার ভাই প্রবাসী শ্রমিক। আমার ভাই সৎ পথে রাস্তা ঝাড়ু কেন সুইপারের কাজ করলেও আমার ভাইকে নিয়ে গর্বিত।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]