নিপা অস্ট্রেলিয়ায় থাকে। অনেকদিন ধরে সেখানে থাকলেও অস্ট্রেলিয়ান পাসপোর্ট নেই তার। এজন্য মরিয়া হয়ে দারস্থ হয় এক উকিলের কাছে। উকিল তাকে নানা রকম প্রলোভন দেখিয়ে কাড়ি কাড়ি ডলার হাতিয়ে নেয়।
এদিকে নিপা একটা প্রিন্টিং প্রেসে কাজ করে। এ প্রেসের ম্যানেজার বাংলাদেশি। নাম তার রনি। সে এবার খুব বদ মেজাজী থাকে। একদিকে ব্যক্তিগত সমস্যার কারণে নিপার মন-মেজাজ খারাপ, অন্যদিকে ম্যানেজার রনির বদমেজাজী ব্যবহার। তাই দুজনের মধ্যে সারাক্ষণ কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। এতো কিছু হলেও রনি নিপাকে পছন্দ করে।
এমনই গল্প নিয়ে এগিয়ে গেছে টেলিফিল্ম ''পাসপোর্ট''-র কাহিনি। আকিদুল ইসলামের রচনা ও আল হাজেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আলভী, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম প্রমুখ। টেলিফিল্মটি আজ রাত ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
ইআর





