বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ''চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন'' খ্যাত অভিনেত্রী শায়লা সাবির।
সোহেল আরমান পরিচালিত নতুন ছবি ''ভ্রমর'' এ চিত্রনায়ক শুভর সাথে জুটিবদ্ধ হবার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখছেন তিনি। সম্প্রতি ছবিটির মহরতে শায়লা সাবিকে ছবিটির মূল নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ সময় শায়লা তার অনুভুতি ব্যক্ত করে বলেন,''চলচ্চিত্রের মত একটি বিশাল অঙ্গনে আমি কাজ শুরু করতে যাচ্ছি। আমি আশাবাদী আমার পরিশ্রম ও কাজের মধ্য দিয়ে এই অঙ্গনে আমি জায়গা করে নিতে পারবো।''
জানা গেছে,প্রযোজনা প্রতিষ্ঠান ভিসতা ড্রিমস আনলিমিটেড প্রযোজিত এবং সোহেল আরমান পরিচালিত এই ছবিটির শুটিং আসছে আগস্ট মাস থেকে শুরু হবে।
ইআর





