গত মে মাসের ১৭ তারিখে হঠাৎ করেই জাজ মাল্টিমিডিয়া মাহিকে নিয়ে কাজ না করার ঘোষনা দেন। এ নিয়ে জলঘোলা কম হয় নি মিডিয়ায়।
কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আবারো শোনা গেল জাজে ফিরছেন মাহি।
এদিকে জানা গেছে, জাজে ফিরতে মাহি নাকি তিনটি শর্ত দিয়েছিলেন। মাহির প্রথম শর্ত ছিলো ‘প্রমিজ’ ছবি থেকে বাদ দিতে হবে নুসরাত ফারিয়াকে। যতটুকু জানা যায় জাজ মাহির এই শর্ত মেনে নিয়েছে।
কারণ ‘প্রেমী ও প্রেমী’ ছবির সঙ্গে নুসরাত ফারিয়াকে নিয়ে ‘প্রমিজ’ ছবির শুটিংও করার কথা ছিলো স্কটল্যান্ডে। কিন্তু শুধু মাত্র ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং সেরেই চলে এসেছে শুটিং ইউনিট।
দ্বিতীয় শর্ত ছিলো চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবুকে ক্ষমা চাইতে হবে মাহির কাছে। কারণ হিসেবে জানা যায়, আব্দুল্লাহ জহির বাবু গোপনে মাহির বিরোধিতা করেছিলেন।
তৃতীয় শর্ত ছিলো প্রোডাকশন ম্যানেজার উজ্জ্বলকে ক্ষমা চাইতে হবে মাহির কাছে। উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে বিশ্বাস ভঙ্গ করার ও খুব কাছের মানুষ হয়েও মাহির বিপদের সময় সরে দাঁড়ানো।
মাহির প্রথম শর্ত ইতিমধ্যে কার্যকর হলেও দ্বিতীয় ও তৃতীয় শর্ত একান্তই ব্যক্তিগত হওয়ায় তা পূরণ হয়েছে কি না তা জানা যায় নি।
এআই/
বিনোদন
যেসব শর্তে জাজে ফিরলেন মাহি
গত মে মাসের ১৭ তারিখে হঠাৎ করেই জাজ মাল্টিমিডিয়া মাহিকে নিয়ে কাজ না করার ঘষনা দেন। এ নিয়ে জলঘোলা কম হয় নি মিডিয়ায়। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই আবারো শোনা গেল জাজে ফিরছেন মাহি।





