ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে অভিনেত্রী মৌসুমী হামিদ জিমে (শরীরচর্চা কেন্দ্র) দেহের গঠন ঠিক রাখার জন্য চেষ্টা করছেন।
রাজধানীর এবিসি গোল্ড জিমে তাদের শরীর চর্চার ৫টি ছবি ফেসবুকে আপলোড করেছেন মৌসুমী হামিদ নিজেই।
"ইটস জিম টাইম"শিরোনামের ওই ছবিগুলোকে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আপ করা হয়। শাকিব খানের সঙ্গে মৌসুমী হামিদও শরীর চর্চা করছেন এটা ছবিতে বেশ বুঝা যাচ্ছে।
প্রসঙ্গত, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন মৌসুমী হামিদ। সাফিউদ্দীন সাফির পরিচালনায় এতে আরও অভিনয় করছেন জয়া আহসান, ইমন, ওমর সানী প্রমুখ।
ছবিতে শাকিব খান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন আগে এ ছবির শুটিংয়ে পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়েছে বাংলাদেশ দল।
ইআর





