নানি হলেন জনপ্রিয় গুণী অভিনেত্রী চম্পা। রিল লাইফে নয় সত্যি সত্যি রিয়েল লাইফেই নানি হয়েছেন তিনি। সম্প্রতি চম্পার একমাত্র মেয়ে এষা যমজ পুত্রসন্তানের মা হয়েছেন।
মেয়ে ও দুই নাতি সুস্থ রয়েছেন। সপ্তাহ খানেক আগে তাদেরকে নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন চম্পা। সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে দুই পুত্রসন্তানের জন্ম দেন এষা।
এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘চার মাস সিঙ্গাপুরে ছিলাম। ২৫ অক্টোবর, সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে আমার মেয়ে দুই পুসন্তানের মা হয়েছে। আমার একটিমাত্র মেয়ে। এবার একসঙ্গে দুই নাতি পেয়ে গেছি। আমাদের পরিবারে এখন দারুণ আনন্দের হাওয়া বইছে।’
চম্পার মেয়ের জামাইয়ের নাম তানভীর। নতুন দুই অতিথির নাম রাখা হয়েছে আরজান ও আরিশ।
এমকে





