অমর চিত্রনায়ক সালমান শাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ গান গাইলেন কণ্ঠশিল্পী নুসরাত সুলতানা সোনিয়া। এর শিরোনাম ‘ও আমার বন্ধু গো’।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহ-মৌসুমী জুটি এই গানে লিপসিং করেছিলেন। রুনা লায়লা ও আগুন দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছিলেন। ‘ও আমার বন্ধু গো’ গানটির নতুন আঙ্গিকে সংগীতায়োজন করেছেন এস এম তুষার। এতে সোনিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মেহেদি।

অডিওর পাশাপাশি আজ সালমান শাহ স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এফডিসিতে গানটি তারা পরিবেশন করবেন।

উল্লেখ্য, সোনিয়ার প্রথম একক অ্যালবাম ‘ধ্রুবতারা’ ২০১৪ সালে প্রকাশ হয়। বর্তমানে তিনি দ্বিতীয় একক অ্যালবামের কাজ করছেন। পাশাপাশি প্লেব্যাকেও সরব রয়েছেন।

জারিফ