ভারতের বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী বলিউডের খানদের সিনেমা বয়কটের আহ্বান জানিয়েছেন। ভারতীয় হিন্দুদের তিনি এ আহবান জানিয়েছেন।


‘লাভ জিহাদের’ বিরোধীতার অংশ হিসেবে হিন্দু ধর্মালম্বীদের তিনি এ আহবান জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তার দাবি বলিউডের খানরা(শাহরুখ,আমির,সাইফ) ‘লাভ জিহাদ’কে প্রচার করছেন। 

এর আগে সাধ্বী বলেছিলেন, ‘হিন্দু নারীদের মুসলমানদের মতো চার জন করে সন্তান নেওয়া প্রয়োজন। কারণ মুসলমানরা আমাদের মেয়েদের ‘লাভ জিহাদের’ নামে ভাগিয়ে নিয়ে যাচ্ছে।’

এবার সাধ্বী প্রাচী তার টুইটার বার্তায় লিখেন, ‘এই সব খানরা (খানদের ছবি) আমাদের দেওয়ালে অবস্থান করছেন। যাদের দেওয়ালে এদের ছবি রয়েছে সব বের করে আগুন জ্বালিয়ে দিন।’ 

সাধ্বী প্রাচীর এ বক্তব্য রাজনৈতিক এবং বলিউড অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় সাধ্বীর এ বক্তব্যের ব্যাপারে নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে।

বলিউডের প্রবীন গীতিকার জাভেদ আখতার বলেন, ‘এটা খুব ভালো সাধ্বী প্রাচী খানদের সিনেমা বয়কটের কথা বলেছেন। এখন তিনি দেখবেন তার কথায় কোনো হিন্দুই গুরুত্ব দিচ্ছেন না।

জেআই