সালমান খান ও কারিনা কপূর অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পেয়েছে। আর পুরো সিনেমাতেই ছোট্ট এক মিষ্টি মেয়ের উপস্থিতি দারুনভাবে অনুভূত হয়েছে।
সেই ছোট্ট মেয়েটির সিনেমায় নাম ‘মুন্নি’। আসলে তার নাম হর্ষালি মালহোত্রা। সিনেমায় তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তাই সকলেই জানতে চান কে এই হর্ষালি?
হর্ষালির বয়স ৭ বছর। থাকে দিল্লিতে।এই সিনেমার জন্য প্রায় ১০০ জনের মধ্যে থেকে হর্ষালিকে বেছে নেওয়া হয়। 
সিনেমায় পাকিস্তানের মুন্নি ভারতে এসে হারিয়ে যায়। এমনকি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলে মুন্নি।
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির শিশু শিল্পী হর্ষালি। পিয়ার্স, ফেয়ার অ্যান্ড লাভলি সহ বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও তাকে দেখা গিয়েছে। লাইফ ওকে চ্যানেলের একটি সিরিয়ালেও তাকে দেখা গিয়েছিল। 
এছাড়া হরলিক্স, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাপোলো টায়ারের বিজ্ঞাপনেও হর্ষালিকে দেখা গিয়েছে।

ইআর





