ডিপজলের সঙ্গে ফেসবুকে এই ছবিটি প্রকাশ করে শুরুতে এই বিষয়ে ইঙ্গিত দেন ফারুকী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘খেলা উইল হ্যাপেন।’ যার অর্থ, ‘খেলা হবে।’ এরপর লেখেন, ‘আসিতেছে।’
সবশেষ ‘ফুটনোট’ দিয়ে এই নির্মাতা লেখেন, ‘বাংলা সিনেমার লাউড অ্যাক্টিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাক্টরস।’
পরে ডিপজলের সঙ্গে কাজের বিষয়টি নিশ্চিত করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘তিনি (ডিপজল) এক কথায় অসাধারণ মানুষ। এই প্রথম তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। খুব ভালো কাজ করেছেন।’
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে ফারুকীর বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।
জানা গেছে, একটি মোবাইলভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপের জন্য তৈরি করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। শিগগিরই এটির প্রচার শুরু হবে।
এইচএন





