কিছুদিন আগেই কারিনা অভিনীত 'কি অ্যান্ড কা' সিনেমাটি মুক্তি পাওয়ার পর আরো দুইটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কারিনা কাপুর। কিন্তু কোন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন তা নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি।
কারিনার প্রস্তাব পাওয়া সিনেমা দুটির মধ্যে মধ্যে একটি হচ্ছে রিভু দাশগুপ্তার থ্রিলারধর্মী (নাম ঠিক হয়নি) সিনেমা এবং অন্যটি রোহিত শেঠির গোলমাল-ফোর। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন কারিনা এ দুটির মধ্যে কোনটি বেছে নেবেন তা নিয়েদ্বিধায় আছেন। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
কারিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি সিনেমাতেই কারিনার আগ্রহ রয়েছে। কিন্তু সময়ের অভাবে তিনি দুটি সিনেমা করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রথমে শোনা গিয়েছিল রিম্ভু দাশগুপ্তার সিনেমাটিই বেছে নেবেন তিনি। কিন্তু এখন গোলমাল-ফোর সিনেমাতেও আগ্রহ দেখাচ্ছেন। শিডিউল নিয়ে অনিশ্চিত হওয়ায় কোনো সিনেমাতেই এখনো চুক্তিবদ্ধ হচ্ছেন না কারিনা।
এমআইএস





