বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘স্বপ্ন যে তুই’। গত ২৫ সেপ্টেম্বর চলচিত্র সেন্সর বোর্ড এই ছাড়পত্র দিয়েছে। ‘স্বপ্ন যে তুই‘ ছবির গল্প , চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের। গ্রামের সহজ সরল এক তরুণ শহরে এসে নিজেকে কীভাবে বদলে ফেলে তা নিয়েই গল্প।

ছবির পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, এই ছবিতে আমরা গল্পের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ৬ টি ক্যামেরা ব্যাবহার করা করেছি। সনি এফ-৫,রেড-এম এক্স, এফ-৩, এফ এস-৭০০, মার্ক-৩ ও আন্ডার ওয়াটার শ্যুটিং এর জন্য গোপ্রো হিরো ৩ প্লাস। আশা করছি দর্শক এই ছবির প্রতিটি ফ্রেমে পাবে নতুন্তের স্বাদ।

এ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন ইমন-আঁচল। অনান্য চরিত্রে অভিনয় করছেন আদনান আফ্রি, প্রিয়া, এশা, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, রেবেকা ও মিরাক্কেলের রনি, জামিলও সজল প্রমুখ।

ছবিতে গান থাকছে মোট ৬টি। গান গেয়েছেন ন্যান্সি, অভি আকাশ, পারভেজ সাজ্জাদ , রাজীব ও আকাশ (বোম্বে) তনুশ্রী (বোম্বে)। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও আকাশ (বোম্বে)।

ঈদের পর পরই ভিন্ন স্বাদের এ ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই