দু’জনেই আলাদা জগতের তারকা। একজন ক্রীড়াঙ্গনে সেরা, অন্যজন সংগীতের মহারাণী। তারকারা হলেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও সেরা পপ গায়িকা শাকিরা।
জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই দুই তারকার কক্ষপথ সম্পূর্ণ আলাদা। নিজ নিজ ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বি ছিলেন না কোনকালেই। তবে ফেসবুকের কল্যাণে এখন তারা একে অপরের প্রতিযোগী।
ফেসবুকে এতোদিন জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কলম্বিয়ান গায়িকা এবং স্পেন-বার্সেলোনার তারকা খেলোয়াড় জেরার্ড পিকের স্ত্রী শাকিরা। তবে এবার সে আসন খুইয়েছেন পর্তুগিজ-রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর কাছে।
বর্তমানে ফেসবুকে রোনালদোর পেজে লাইক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৭১ লাখ ৫ হাজারেরও বেশিতে। আর তার চেয়ে প্রায় ১৫ হাজার কম অর্থাৎ ১০ কোটি ৭০ লাখ ৯০ হাজারের মতো লাইক আছে শাকিরার ফেসবুক পেজে।
আর ফুটবলের আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসি ফেসবুকে জনপ্রিয়তায় রয়েছেন ১৩তম অবস্থানে। তার মোট লাইক সংখ্যা প্রায় আট কোটি।
এআর





