সম্প্রতি আসছে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় গীতিকবি জুলফিকার রাসেলের গীতিকবিতায় দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও রাঘব চ্যাটার্জির প্রথম অ্যালবাম ''একটা বন্ধু চাই'' ।
বাংলাদেশী অডিও প্রযোজনা সংস্থা লেজার ভিশন প্রকাশ করেছে এই অ্যালবামটি । অ্যালবামটিতে সামিনা চৌধুরী ও রাঘব চ্যাটার্জি চারটি করে একক এবং দুটি দ্বৈত কণ্ঠ দিয়েছেন। গানগুলোর কথা ও অ্যালবামের সমন্বয় করেছেন গীতিকবি জুলফিকার রাসেল। অ্যালবামের গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ দে ও তমাল চক্রবর্তী।
অ্যালবামটির রাঘবের গানের অংশের রেকর্ডিং হয়েছে কলকাতায়। সুর করেছেন রাঘব নিজে। অ্যালবামটিতে মোট গান রয়েছে ১০টি। অ্যালবামটির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ''একটা বন্ধু চাই'', ''বৈশাখ'', ''একা রেখে গিয়েছিলাম'', ''বর্ষা'', ''সত্যি মিথ্যা সবই জানো'', ''তোমার বাড়ির জানালাতে'', ''চড়ুই পাখির চিহ্ন'' প্রভৃতি।
ইআর





