অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৮৯তম আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে অংশ নেবে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’।

অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ৯ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে। এই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্কারে যাচ্ছে অজ্ঞাতনামা।’

Aggatonama-2

রাজধানী কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সোমবার দুপুরে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সমম্মেলনের আয়োজন করা হয়।

বাছাই পর্বে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তিনটি ও খনা টকিজের একটি ছবি জমা পড়ে। এগুলো হলো— তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, সুমন ধরের ‘দর্পণে বিসর্জন’ এবং রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।

এসএম