কোলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র। ২২তম এই উৎসবটি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশের চলচ্চিত্রগুলো হচ্ছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’ও রাজীব আহসানের ‘পাপেট’ আর তথ্যচিত্র সাইফুল ওয়াদুদ হেলালের ‘ঝলমলিয়া'।
উৎসবে ৬৫ দেশের ১৫৬ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জানা গেছে, বরাবারের মতোই কলকাতার এ উৎসবে উপস্থিত থাকবেন বলিউডের তারকারা। এখন পর্যন্ত শোনা গেছে, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা শাহরুখ খানের নাম। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতার মেয়ে বলিউড তারকা রানি মুখার্জি ও বিপাশা বসুর।
টাইম নিউজ /৮ নভেম্বর /এনএম





