বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টিভি অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল আমারই’তে বিয়ের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শিমুর বরের নাম নজরুল ইসলাম। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। শনিবার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে হবে শিমু ও নজরুলের বউভাত অনুষ্ঠান। পারিবারিকভাবে এ বিয়ে অনুষ্ঠিত হয়। রোজার ঈদের পরদিন দুই পরিবারের উপস্থিতিতে শিমু ও নজরুলের আংটি বদল হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন সুমাইয়া শিমু। একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ থেকে ‘শৈল্পিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিভিশন অভিনয়ে নারীর ভূমিকা’বিষয়ে পিএইচডি করছেন তিনি।
এদিকে বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।
কেএইচ





