এক সময় বাংলা চলচ্চিত্রে নায়িকা সংকট থাকলেও বর্তমানে বাংলা চলচ্চিত্রে নবাগত নায়িকাদের রীতিমত ঢোল নেমেছে। পরিচালকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে নবাগত অনেক নায়িকারই কাজ করার সুযোগ হচ্ছে চলচ্চিত্রে।

নতুন নায়িকাদের মধ্যে অনেকেই রীতিমত সাড়া ফেলেছেন দর্র্শকদের। কয়েকজন নায়িকা দর্শক জনপ্রিয়তা না পেলেও অভিনয় ভাল করছেন। নবাগত নায়িকাদের নিয়ে থাকছে আমাদের আয়োজন।

পরীমণি:

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সফল অভিনেত্রী পরীমণি।মাত্র কয়েকটি ছবি মুক্তি পেলেও ইতিমধ্যে মোট ২৬টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন। যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব ছবি গুলোই দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং নায়িকা হিসেবেও পরীমণি পেয়েছেন ব্যাপক সাড়া। তাই পরিচালকরা তাকে দিয়ে কাজ করাচ্ছেন একের পর এক ছবি।            

নায়লা নাঈম:

বাংলাদেশের নবাগতদের মধ্যে আরেক জনপ্রিয় নাম নায়লা নাঈম।মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও মডেলিংয়ের পাশাপাশি কাজ করছেন চলচ্চিত্রে। ইতোমধ্যে কাজ করেছেন কয়েকটি ছবির আইটেম গানে।

দর্শক জনপ্রিয়তার শীর্ষে এই মডেল যে ২০১৪সালে মিডিয়া আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত নাম ছিল নায়লা নাঈম। তার প্রমাণ গুগোল সার্চে তার নাম দ্বিতীয় অবস্থানে ছিল গতবছর।

এছাড়া লাক্স-প্রথম আলো সেরা মডেল নির্বাচিত হয়েছেন তিনি। তবে কিছু সমালোচনায় আছে তাকে নিয়ে। নায়লা নাঈমের খোলামেলা মডেলিংয়ের কারণে তাকে বাংলার সানি লিয়ন বলে থাকেন কেউ কেউ।

জান্নাতুল ফেরদৌস পিয়া:

জনপ্রিয় মডেল-চিত্রনায়িকা পিয়া। মডেলিং, নাটকের পাশাপাশি অভিনয় করছেন চলচ্চিত্রেও।র‌্যাম্পে দীর্ঘ সময় ধরে মডেল হিসেবে দাপটের সঙ্গে মঞ্চ মাতিয়েছেনপিয়া। ছোট পর্দায়ও টিভিসি ও নাটকের কাজ করেও প্রশংসিতহয়েছেন তিনি। ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড়পর্দায়ও অভিষেক হয় পিয়ার। এরপরনিয়মিতভাবে একাধিক ছবিতে কাজ করে গেছেন এই তারকা। বর্তমানে তিনটি ছবিমুক্তির অপেক্ষায় রয়েছে পিয়ার। ছবিগুলো হল: ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’ এবং ‘প্রবাসীর প্রেম’।

পিয়া বিপাশা:

বাংলা চলচ্চিত্রের নতুন মুখ পিয়া বিপাশা।এরই মধ্যে একটি চলচ্চিত্রের অভিনয় শেষ করেছেন। তার প্রথম ছবি ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ বর্তমানে এডিটিং ও ডাবিং শেষে সেন্সরে যাওয়ার প্রতীক্ষায় রয়েছে।

এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন 'রাজনীতি' নামের নতুন আরেকটি চলচ্চিত্রে। ছবিতে শাকিব খান ও জায়েদ খানের বিপরীতে পিয়া বিপাশাকে দেখা যাবে ত্রিভূজ প্রেমের গল্পের নায়িকা হিসেবে।

প্রসূন আজাদ:

বাংলা চলচ্চিত্রে আইটেম গান দিয়ে যাত্রা শুরু করলেও বেশ কয়েকটি ছবি নায়িকা হিসেবে অভিনয় করেছেন নবাগত নায়িকা প্রসূন আজাদ।

ব্যবসায়িকভাবে ছবিগুলো সফল না হলেও বেশ ভালই অভিনয় করেছেন প্রসূন। তবে এরই মধ্যে তার পারিশ্রমিক ও অন্যান্য কিছু বিষয় নিয়ে পরিচলকদের সাথে দ্বন্দে জড়িয়েছেন প্রসূন।    

তানহা মৌমাছি:

জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে ডিপজলের নায়িকা হিসেবে অভিনয় করে আলোচনায় চলে এসেছেন তানহা মৌমাছি। এখনো কোনো ছবি মুক্তি না পেলেও দাঁড় করিয়েছেন নিজের প্রযোজনা সংস্থা ‘মৌমাছি প্রোডাকশন’। নিজের ঘর থেকেই নির্মাণ করেন ‘এই গল্পে ভালোবাসা নেই’। ‘বয়ফ্রেন্ড’ তার প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি।

প্রিয়ন্তি পরী:

কোনো চলচ্চিত্রে অভিনয় না করেও আলোচনায় এসেছেন প্রিয়ন্তি পরী। নায়িকা পরীমণির সাথে নামের মিল থাকার কারণেই তাকে নিয়ে আলোচনা। তার নাম প্রিয়াংকা পরী। থাকেন মিরপুরে।

নায়িকা হবার স্বপ্নে বিভর যখন প্রিয়ন্তি পরী ঠিক তখনই নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার আসন্ন সিনেমার জন্যনায়িকা খুঁজছেন। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার তখন খোঁজ জানালেনপ্রিয়ন্তির। ডাক পড়লো মানিকের দরবারে। তারপরের প্রিয়ন্তি নামটা দিয়ে দেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

মিষ্টি জান্নাত:

সমসাময়িক নায়িকাদের মধ্যে কাজের ব্যাপারে বেশ চুজি ঢাকাই ছবির নতুন মুখ মিষ্টি জান্নাত।

অভিনয় করেছেন দুটি ছবিতে। ২০১৪ সালে তার অভিনীত ‘লাভ স্টেশন’ ছবিটি মুক্তির পায়। সম্প্রতি মুক্তি পেয়েছে দ্বিতীয় চলচ্চিত্র ‘চিনি বিবি’ । দুটি ছবিতেই স্বীয় অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন মিষ্টি।

এবার সজল আহমেদ পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমার প্রেম তুমি’ ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক সোহম বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।  

আইরিন সুলতানা:

আইরিন সুলতানা দেশীয় রাম্প কাঁপানো তারকা। ক্যারিয়ারের শুরুতেই দেবাশীস বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটির মাধ্যমে দর্শকদের মনজয় করেন আইরিন।

সম্প্রতি আইরিন অভিনীত ‘ইউটার্ন’ ছবিটি মুক্তি পেয়েছে।এছাড়া অভিনয় করছেন সুস্ময় সুমন পরিচালিত ‘তোকে হেব্বি লাগছে’ ছবিটিতে। তার অভিনীত ছবিগুলোর মধ্যে মুক্তির মিছিলে রয়েছে ‘এই তুমি সেই তুমি’ ‘এক পৃথিবী প্রেম’ সহ আরও বেশ কিছু চলচ্চিত্র।

অহনা:

ছোট পর্দার পরিচিত মুখ অহনা। অভিনয় করছেন বড় পর্দাতেও। বড় পর্দায় অহনার প্রথম ছবি ‘চাকরের প্রেম’। আর কিছুদিন আগে মুক্তি পেয়েছে অহনার দ্বিতীয় ছবি ‘দুই পৃথিবী’।এফ আই মানিক পরিচালিত ছবিটিতে অহনার সাথে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বর্তমানে তিনি পি এ কাজলের ‘চোখের দেখা’ ছবিতে কাজ করছেন। এতে তার বিপরীতে রয়েছেন আলোচিত নায়ক সাইমন।

নওশাবা আহমেদ:

বাংলা চলচ্চিত্রে আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অভিনয় করেছেন কয়েকটি ছবিতে। ছবির নাম গুলো হল: খিজির হায়াত খান পরিচালিত প্রতিরুদ্ধ, অমিত আশরাফের পরিচালনায় ‘উধাও’ এবং রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্টাকশন’। বর্তমানে ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন।

নওশাবার জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে। শ্যামলীর আদাবরে বড় হয়েছেন। বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন এবং মা নাহিদ সেলিম। নওশাবা শহীদ আনোয়ার স্কুল এবং হলিক্রস স্কুল ও কলেজের ছাত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রইং ও পেইন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

তানহা তাসনিয়া:

ঢাকাই চলচ্চিত্রে নতুনদের মধ্যে যে কজন সম্ভাবনাময়ী অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে একজন তানহা তাসনিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার মেয়ে এ অভিনেত্রী। তানহা মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস এস সি ও এইচ এস সি শেষ করেন। এখন তিনি নর্দান ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন।

ঢাকাই চলচ্চিত্রে তানহা তাসনিয়া নাম লিখিয়েছেন রফিক সিকদারের ভোলা তো যায় না তারে সিনেমার মাধ্যমে। এ সিনেমায় তানহার বিপরীতে অভিনয় করছেন নিরব। সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে।

পুষ্পিতা পপি:

সময়ের আলোচিত চিত্রনায়িকা পুষ্পিতা পপি। কাজ করছেন ক্যারিয়ারের প্রথম ছবি ‘বিধ্বস্ত’এ। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ছবিটিতে পুষ্পিতার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ। জানা গেছে এই ছবির গল্প লিখেছেন পরিচালক কাজী হায়াৎ। ছবিতে আরও একজন নায়িকা হিসেবে রয়েছেন তিনি হলেন লাক্সতারকা অরিন।

ইআর