মোগল সাম্রাজ্য পুনরুজ্জীবন ঘটাচ্ছেন বলিউড সুপারস্টার দম্পতি কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান।

এ দম্পতি তাদের দ্বিতীয় ছেলের নাম ‘জাহাঙ্গীর’ রাখায় ভারতে আবারো বিতর্কের শিকার হয়েছেন।

১ম সন্তান তৈমুর আলি খানের নামকরণের পর বিতর্কের মুখে পড়েছিলেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান।

তাই দ্বিতীয় সন্তানের জন্মের বেশ কয়েক দিন কেটে গেলেও ছেলের নাম প্রকাশ্যে আনেননি সাইফিনা।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নিজের লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই লাইভেই কারিনা কাপুর খানকে তার ছেলের নাম জিজ্ঞাসা করেন করণ জোহর।

কারিনা জানান, তৈমুরের ভাইয়ের নাম জেহ আলি খান। সেখান থেকেই নেটিজেনরা অনুমান করেন, জেহ নিশ্চয় তার ডাক নাম, তার আসল নাম জাহাঙ্গীর বা জালালউদ্দিন হতে পারে।

উল্লেখ্য, ২য় সন্তানের মা হন করিনা কাপুর খান গত ফেব্রুয়ারিতে । জুলাই মাস থেকেই শোনা যাচ্ছিল সাইফিনা ছেলের নাম রেখেছেন জেহ।

কিন্তু জেহ এর পুরো নাম কী? তা নিয়েই নেটিজেনদের মনে চলছিল হাজারও জল্পনা। অবশেষে কারিনার বই থেকে জানা যায়, জেহ আসলেই তার ডাকনাম। তার পুরো নাম জাহাঙ্গীর আলি খান।

সাইফ-কারিনা ছোট ছেলের নাম নিয়ে আবারো বিতর্কের মুখে পড়েছেন। মোগল সম্রাটের নামে ছেলের নাম রাখাতেই ট্যুইটারে ট্রোলড হচ্ছেন তারা।

নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘পাঞ্জাবি কাপুর হয়ে কারিনা কী করে সেই মোগল সম্রাটের নামে ছেলের নাম রাখলেন যে একজন শিখ গুরুকে হত্যা করেছিল।’

পাশাপাশি আরো অনেকেই নামের সাথে ধর্ম মিশিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করেছেন। উল্টোদিকে কেউ কেউ আবার সাইফিনার পাশেও দাঁড়িয়েছেন। ট্রোলারদের যোগ্য জবাবও দিয়েছেন কারিনার ফ্যানেরা।

‘মুম্বই মিরর’ পত্রিকার সাথে কথা বলার সময় সাইফ বলেছেন, “সোশ্যাল মিডিয়া এটা স্পষ্ট করে দেয় যে সবাই এক অর্থে কে কী নিয়ে ভাবছে। ভাবতে পারে, বলতে পারে।

যারা কথা বলছে তারা নির্দ্বিধায় যা খুশি তা বলে, এটাই কখনো কখনো তার কাছে খুব খারাপ লাগে।”

এইচএন