মাহি ছবি প্রযোজনা করছেন এই খবর পুরানো। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির নাম এতদিন ঠিক হয় নি। ছবির নাম জানা গেল অবশেষে। নাম ‘নিয়তি’। ছবিটির আগামী বছরের জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবার কথা আছে। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু।

ছবিতে নায়ক কে থাকছেন তা এখনই বলতে চান না মাহি। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই ছবির নায়ক হিসেবে কলকাতার সোহাম থাকতে পারেন।

মাহি বর্তমানে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির শ্যুটিংয়ে লন্ডনে আছেন। তার শ্যুটিং শেষ হয়েছে সাফি উদ্দিন সাফির ‘বিগ ব্রাদার’, ‘ওয়ার্নিং’ এবং সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’। এইছাড়া কিছুদিন শ্যুটিং হয়ে বন্ধ আছে জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’। ছবিটির শ্যুটিং আগামী নভেম্বর মাসে আবার শুরু হবার কথা আছে।

এইছাড়া মাহি আগামী বছর কাজ করবেন ইফতেখার চৌধুরীর ‘অগ্নি-২’ এবং সালাউদ্দিন লাভলু’র ‘ওয়ারিশ’ ছবিতে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই