এদিকে, অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, “এবার দুটি সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে ‘হাওয়া’ নির্বাচিত হয়েছে।”

২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আয়োজনে যথারীতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

প্রসঙ্গত, ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ।

সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। যেখানে লোকজ ভাষা-সংস্কৃতি ও রহস্যের উপস্থিতি থাকবে।

এন