সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’-এর প্রশংসায় পঞ্চমুখ হলেন আমির খান। ‘পিকে’-র অভিনেতা টুইটারে সালমান-করিনা অভিনীত এই কমেডি-ড্রামা সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জানা গিয়েছে, সিনেমা দেখে চোখে জল এসে গিয়েছিল আমিরের। টুইটারে আমির লিখেছেন, ‘এই মাত্র বজরঙ্গি ভাইজান দেখলাম। অসাধারণ। এটাই সলমনের সেরা ছবি’।
ছবির কাহিনী অনুযায়ী, এক পাক তরুণীকে তার দেশে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিজের ঘাড়ে নেয় বাজরাঙ্গি ভাইজান সালমান। ভগবান হনুমানের এই ভক্তের ভূমিকায় নজরকাড়া অভিনয় করেছেন সালমান।
আমির সিনেমার চিত্রনাট্যের প্রশংসা করেছেন ও পরিচালক কবির খানকে বাহবা দিয়েছেন। সিনেমায় মূক পাক কিশোরীর ভূমিকায় হর্ষালি মালহোত্রর অভিনয়েও তিনি মুগ্ধ বলে জানিয়েছেন আমির।
ইআর





