ঢালিউডের সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব-অপু 'লাভ ম্যারেজ' ছবিটি এবারের রোজার ঈদে মুক্তি পেয়েছে । ছবিটি পরিচালনা করছেন সফল নির্মাতা শাহিন সুমন।

ছবির গল্পে শাকিবকে পুরান ঢাকার একজন ছেলে হিসেবে দেখা যাবে। সে বাপ-দাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট, লুঙ্গি পরে চলাফেরা করে। কথা বলে ঢাকাই ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। এটা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের টক-মিষ্টি-ঝাল লড়াই দেখা যাবে এই চলচ্চিত্রে।

তাপশী ঠাকুর প্রযোজিত শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ আরো অনেকে।

নিচে ছবির  ট্রেইলার এর পাঠকদের জন্য দেয়া হল।

ইআর